২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ জুলাই ২০২৩ www.24ghonta.news২৭ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২৩ জিলহজ ১৪৪৪ হিজরি

নেত্রকোণা-৪ আসনের এমপি রেবেকা মমিনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ । ১০:২৪ সকাল

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) রেবেকা মমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রেবেকা মমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ।

রেবেকা মমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোণা-৪ আসন থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন