২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ জুলাই ২০২৩ www.24ghonta.news২৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২৫ জিলহজ ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি জেয়ার সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ । ১১:০৮ সকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ হয়।

জানা গেছে, আজ দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের আগে জেয়া আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক করবেন।

এদিন অন্যান্য ব্যস্ততা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার ডিনার করার কথা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসার পর জেয়া টুইট করেছেন, বাংলাদেশে এসে রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন