২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ জুলাই ২০২৩ www.24ghonta.news৩০ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২৬ জিলহজ ১৪৪৪ হিজরি

রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ । ১২:৫০ রাত

রাউজানে আত্নীয়ের বিয়ের বাজার করতে শহরে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সাভিসের এক কর্মীসহ দুইজন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার রাউজানের উরকিরচর বৈজ্জাখালী গেটে কাপ্তাই সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী দলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্তু তালুকদার (২৮)। তারা সম্পর্কে খালাতো ভাই।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মোটরসাইকেল আরোহী দুজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

তাদের মধ্যে জয় চৌধুরী কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী। বর্তমানে মরদেহ দুটি মর্গে রাখা রয়েছে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন