২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৫ জুলাই ২০২৩ www.24ghonta.news৩১ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ২৭ জিলহজ ১৪৪৪ হিজরি

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ । ১১:১৬ সকাল

বগুড়া ও নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল এলাকায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় মালিক, চালক ও চালকের সহকারীসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার ( ১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

নিহতরা হলেন ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) ।

আদমদীঘি থানার এসআই আলমগীর হোসেন জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাক চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে নিয়ে আসলে সেখানে ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন