২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৮ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

ইএসপিএনক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারি, ২০২০ । ৮:৫৭ রাত

ক্যালেন্ডারের পাতা ঘুরে অতীত ইতিহাসের পাতায় ঠাই নিয়েছে আরেকটি দশক। আজ বুধবার থেকে শুরু হয়েছে ২০২০ সাল, শুরু হয়েছে নতুন দশকও। বিগত দশকের হিসেবনিকেশ চলছে ক্রীড়াঙ্গনসহ সব অঙ্গনে।

বাদ নেই ক্রিকেট বিশ্বও। গত দশকে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে ক্রিকেট অঙ্গন মশগুল দশকের সেরাদের খুঁজে বের করায়। এরিও ধারাবাহিকতায় জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো গত দশকে তিন ফরম্যাটের সেরা একাদশ তৈরি করেছে।

এর মধ্যে ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

একাদশে সাকিবই একমাত্র অলরাউন্ডার, একইসাথে একমাত্র বাংলাদেশিও।

একাদশে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক কিংবদন্তী অধিনায়ক ইএসপিএনক্রিকইনফোর দৃষ্টিতে দশকের সেরা অধিনায়কও। দলের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়েছে, তার পরই রয়েছেন সাকিব। সাকিব ছাড়াও স্পিনার হিসেবে একাদশে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

স্কোয়াডে ভারতের ক্রিকেটার রয়েছেন মোট ৩ জন। ধোনি ছাড়া বাকি দুজন হলেন রোহিত শর্মা ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাও রয়েছে একাদশে। নিউজিল্যান্ড থেকে আছেন ২ জন ক্রিকেটার- রস টেলর ও ট্রেন্ট বোল্ট।

একনজরে ইএসপিএনক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশ

হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন