২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ জুলাই ২০২৩ www.24ghonta.news৪ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ২ মুহাররম ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ । ৪:১৭ বিকাল

সীতাকুণ্ডে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে রুহুল আমিন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ জুলাই) সকাল ১১ টার সময় উপজেলার ভাটিয়ারী রেললাইনে ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ভোলা জেলার লাল মোহন থানার বদরপুর গ্রামের কারিগর বাড়ির বিল্লাত কারিগরের ছেলে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত যুবক আরো কয়েকজনের সাথে রেললাইনে হাঁটার সময় ঢাকামুখী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেনের সাথে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন। নিহতের বোন কুলসুম বেগম জানান, আমার ভাই তিনদিন আগে কাজের সন্ধানে ভাটিয়ারীতে আসে। বুধবার সকালে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন। চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সালাউদ্দিন আল নোমান বলেন, ভাটিয়ারী রেল স্টেশন থেকে অন্তত ১ কিলোমিটার উত্তরে রেললাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন