২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ জুলাই ২০২৩ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ৩ মুহাররম ১৪৪৫ হিজরি

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ । ১১:০৫ সকাল

সিলেটের কোম্পানিগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দ্রাগাও নামকস্থানে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রবাসের চাকা ফেটে সিলেট অভিমুখী একটি সিনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা ও মাইক্রোবাসটি পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন