২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২১ জুলাই ২০২৩ www.24ghonta.news৬ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪৫ হিজরি

প্রবাসী ছোট ভাইকে বিদায় দিয়ে ফেরার পথে সীতাকুণ্ডের দুই ভাই সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ । ৪:২২ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি: ওমান প্রবাসী ছোট ভাইকে ঢাকা বিমানবন্দরে বিদায় দিয়ে নিজ বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আপন দুই সহোদরের।

শুক্রবার (২১ জুলাই) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই আজিজুল হক লিটন (৩২) ও ছোট ভাই রবিউল হক রাজু (২৪) সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বহরপুর গ্রামের বড় বাড়ির জুনাব আলী প্রকাশ খোকন ড্রাইভারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট ভাই মোহাম্মদ টিটুকে ওমানে যাওয়ার জন্যে বৃহস্পতিবার রাতে ঢাকা বিমান বন্দরে বিদায় দিয়ে কাভার্ডভ্যান চালিয়ে বড় ভাই আজিজুল হক অপর ছোট ভাই রবিউল হকসহ সীতাকুণ্ডে নিজ বাড়ি ফেরার পথে শুক্রবার সকালে কুমিল্লার কুটুম্বপুর এলাকায় আরেকটি দাড়ানো কাভার্ডভ্যানের সাথে ধাক্কা গেলে ঘটনাস্থলে দুইভাই নিহত হন।

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই সহোদরের বাড়ির বাসিন্দা মোঃ বাসার জানান, কাভার্ডভ্যান চালিয়ে দুই ছোট ভাইকে বিদায় দিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুবরণ করেন। এদিকে দুই ভাইয়ের একসাথে মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন