২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

আমিরাতে নতুন বছরকে স্বাগত জানাল প্রবাসী তরুণরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ । ৯:৪৬ সকাল

ওবায়দুল মানিক, আরব আমিরাত থেকে: ইংরেজি নতুন বছর ২০২০ সালকে বরণ করে নিতে সারাবিশ্বে আনন্দে মেতে ওঠে ছোটবড় সব বয়সের মানুষ। তেমনিভাবে নতুন বছর কে স্বাগত জানাতে শারজাহ’র একটি পার্কে মেতে ওঠে আরব আমিরাতে ‘শুভ কামনা প্রত্যাশী পরিবার’ নামের ব্যানারে একঝাঁক তরুণ প্রবাসী বাংলাদেশি।

তাদের কন্ঠে ছিল এক আওয়াজ ‘নতুন বছর ২০২০ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

এদিকে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফাসহ আমিরাতের আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। চোখ ধাঁধানো আলোকসজ্জায় আনন্দ মুখর পরিবেশের উৎসবে মাতে ওঠে লাখ লাখ মানুষ।

আমিরাতবাসীদের সঙ্গে নববর্ষকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। পাশাপাশি প্রবাসের বিনোদনপ্রিয় বাংলাদেশিরা দেশীয় সংস্কৃতি ঐতিহ্যও তুলে ধরেন নতুন বছরের এ উৎসবে। প্রবাসে ব্যতিক্রমী এমন উৎসব-আয়োজনের তরুণ উদ্যোক্তারা জানান, নতুন বছরের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন ভাবনা। তাই এ ভাবনাকে অবিস্মরণীয় করে রাখতেই মূলত এ আয়োজন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন