২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ www.24ghonta.news১২ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ১০ মুহাররম ১৪৪৫ হিজরি

আন্দরকিল্লা রোটারি ক্লাবের সভা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ । ৪:১৫ বিকাল

রোটারি ক্লাব অব আন্দরকিল্লা’র নিয়মিত সভা ক্লাবের প্রেসিডেন্ট নমিনি সৈয়দা শারমিন আলমের বাসায় অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট সাকিব নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে সভা সম্পন্ন হয়।

সভায় অতিথি হিসেবে আন্দরকিল্লা ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, ফয়সাল শরীফ প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ব্রোম গ্রোভ, বার্মিংহাম, স্পাইক ব্র্যান্ডের ইকবাল এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর রুমকি সেন গুপ্ত এবং রোটারি ক্লাব অব ব্রোম গ্রোভ এর প্রেসিডেন্ট ফয়সাল শরীফ রোটারি ক্লাব অব আন্দরকিল্লা’ র সাথে জনহিত মূলক কাজ এবং সহযোগিতা করবে বলে একাগ্রতা পোষণ করেন।

ক্লাবের সিপি ওয়াসিম শরীফ, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট নমিনি সৈয়দা শারমিন আলম, ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আব্বাস আহমেদ, সৈয়দ রাশেদসহ অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত থেকে ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ক্লাবের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন মুনীর ভোট অব থ্যাংকস এবং সেক্রেটারি রিপোর্ট পেশ করে সভা শেষ করেন। বৈঠক শেষে সৈয়দ শারমিন আলমের পক্ষ থেকে সুস্বাদু নৈশভোজ পরিবেশন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন