২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩০ জুলাই ২০২৩ www.24ghonta.news১৫ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৫ হিজরি

বার আউলিয়ায় মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা যুবকের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ । ২:২৪ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার সময় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বার আউলিয়া এলাকায় মহাসড়কের উপর নির্মিত সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, ভোরে সড়কের পাশে হাত পা বাঁধা একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন স্থানীয় সংবাদকর্মী কামরুল ইসলাম দুলুকে জানালে তিনি বিষয়টি সীতাকুণ্ড থানা এবং বার আউলিয়া হাইওয়ে থানাকে অবহিত করলে ১০টার সময় পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডি টিমও ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা করেন। তবে পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আবু সাঈদ বলেন, মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোথাও হত্যা করে রাতের কোন সময়ে গাড়ি থেকে ওই স্থানে লাশ ফেলে দেয়। যুবকের হাত পা বাঁধা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন