২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩১ জুলাই ২০২৩ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ । ১২:১৩ দুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।

আজ (সোমবার) সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রাতে ঢাকায় পৌঁছান আলেক্সেই লিখাচেভ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি দেখতে যাওয়ার কথা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন