২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

এসি বিস্ফোরণে সাংবাদিকপুত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ । ১:১৩ দুপুর

রাজধানীর বাড্ডায় আফতাবনগরের একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

স্বপ্নীল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে গ্লোবাল টিভিতে কর্মরত তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পিয়াস সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন।

পিয়াসের খালা সুমাইয়া রহমান জানান, বাড্ডার আফতাবনগরে ১০তলা একটি ভবনের ১০ম তলায় থাকতেন পিয়াসরা। আজ সকালে পিয়াস একাই ঘরে ছিলেন। ভোর ৬টার দিকে ঘরে এসি বিস্ফোরণে আগুন লাগে। পরে সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিয়াসের বাবাও আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান সুমাইয়া রহমান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন