২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ অক্টোবর ২০২৩ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ । ১২:১৬ রাত

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভালো মানের তথা ২২ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে এই ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ৯৮ হাজার ২১১ টাকা (ভরি)। এতদিন যা ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (১ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন