২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ অক্টোবর ২০২৩ www.24ghonta.news১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চাক্তাই-খাতুনগঞ্জ থেকে ১৭০০ কেজি পলিথিন জব্দ : ৬০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ অক্টোবর, ২০২৩ । ৭:০৪ রাত

চট্টগ্রাম নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় নিষিদ্ধ পলিথিনের গোডাউনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন ও রহমান এন্ড ব্রাদার্সেরএকটি গোডাউন থেকে আনুমানিক ১৭০০ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। একইসাথে উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ ২ অক্টোবর সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেক জানান, আমরা পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন