২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ অক্টোবর ২০২৩ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ । ১০:৫৯ সকাল

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০ টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের খবর পায়। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে আমাদের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে, ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন এ ফায়ার কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন