২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ অক্টোবর ২০২৩ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে, বিদ্যুৎস্পৃষ্টে শিশু কন্যার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ । ৯:১২ রাত

সীতাকুণ্ডে বিয়ের আনন্দ অবশেষে পরিণত হলো বিষাদে। কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে আসা আত্মীয় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সোমবার বিকালে উপজেলার জোড়আমতল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়রা(২) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

জানা যায়, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোর্টপাড়া গ্রামের কাসেম আলী খলিফার বাড়ির মোঃ বেলাল তার পরিবারসহ জোড়ামতল চৌধুরী স্কয়ার নামে একটি ক্লাবে বিবাহের অনুষ্ঠানে যান। ক্লাবে বর-কনের স্টেজের পাশে সবার অলক্ষ্যে একটি বিদ্যুতের তারে জড়িয়ে যায় শিশু কন্যা হুমাইরা। কিছুক্ষণ পর তার পরিবার বিষয়টি অবগত হলে দ্রুত তাকে স্থানীয় ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এঘটনায় হঠাৎ করে বিয়ের আনন্দ মুহুর্তে নিরানন্দে পরিণত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং কুমিরা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফাতেমা আক্তার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন