২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ অক্টোবর ২০২৩ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

র‍্যাব মহাপরিচালকের স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ । ৯:২৮ রাত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি খুরশিদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশিদ বেবি মারা গেছেন।

সোমবার বিকেলে গুলশানের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

খন্দকার আল মঈন বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাসভবনে অসুস্থ হয়ে মারা যান। তিনি স্ট্রোক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দিলরুবা খুরশিদ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে তার অস্ত্রোপচার করানো হয়। এরপর থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন