২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

বিচারপতিকে নিয়ে কটূক্তি: দিনাজপুর পৌরসভার মেয়রকে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ । ১০:৩৮ সকাল

বিচারপতিকে নিয়ে কটূক্তি করার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

মেয়র যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য হয়নি আদালতে।

রায়ে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। না হয় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে একটি ইউটিউব চ্যানেলে জাহাঙ্গীর আলম অবমাননাকর মন্তব্য করেন। এর প্রেক্ষিতে চার আইনজীবী আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করলে গত ১৭ আগস্ট আদালত অবমাননার নোটিশ দিয়ে তাকে তলব করা হয়।

একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন আপিল বিভাগ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন