২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

২৪ অক্টোবর ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ । ৮:৩০ রাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস সফরে যাবেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং‌য়ে এ তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ব্রাসেলস সফর করবেন। সেখানে তিনি ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন।

তি‌নি ব‌লেন, ওই বৈঠকে বিশ্বের অনেক নেতা যোগ দেবেন। আমরা এই বৈঠকের সুযোগ কাজে লাগাতে চাই। সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ এর ঋণদাতা সংস্থা–ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেবে ইআইবি।

ব্রা‌সেলস সফ‌রে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের স‌ঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌কের বিষ‌য়ে জান‌তে চাইলে মো‌মেন ব‌লেন, বৈঠক হবে কিনা তা আমার জানা নেই।

সফর শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন