২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ অক্টোবর ২০২৩ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪৫ হিজরি

বিএনপির শর্তযুক্ত কোনো সংলাপে অংশ নেবে না আ.লীগ : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ । ১২:৫১ দুপুর

প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ যে চারটি শর্ত দিয়েছে বিএনপি, সেগুলো প্রত্যাহার করা হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দলৈ কাদের।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সংলাপ সম্পর্কে কোনো কথা বলেনি মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। শর্তযুক্ত কোনো আলোচনায় বসবে না আওয়ামী লীগ। এর বাইরে যে পরামর্শ তাতে সরকারের আপত্তি নেই।

এদিকে বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অর্থবহ সংলাপসহ ৫ দফা সুপারিশ করেছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

গত ৭ থেকে ১২ অক্টোবর ঢাকা সফর করে প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রে ফিরে তারা এক বিবৃতিতে ওই পাঁচটি সুপারিশ তুলে ধরেছে।

গতকাল শনিবার ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন