২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ অক্টোবর ২০২৩ www.24ghonta.news৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ৮ রবিউস সানি ১৪৪৫ হিজরি

২৮ অক্টোবর রাজধানী থাকবে আ.লীগের দখলে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ । ৩:৫৭ বিকাল

আগামী ২৮ অক্টোবর ঢাকার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

রোববার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসমাবেশের ঘোষণার কারণে আওয়ামী লীগ কোনো চাপ অনুভব করছে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নানা কর্মসূচি দিয়েছে। হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুড়ি কর্মসূচি দেবে। কিন্তু এসবে আওয়ামী লীগের কোনো চাপ নেই।

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে বিএনপি। গত ১৮ অক্টোবর নয়াপল্টনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৮ অক্টোবর মহাসমাবেশ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন অর রশীদ বলেছেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের কঠিন চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন