২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীর কিশোরীগঞ্জে সড়ক দূর্ঘটনা কেড়ে নিল ২ সহোদরের প্রান, আহত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ । ৬:১৮ সন্ধ্যা

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর কিশোরীগঞ্জে শুক্রবার সকালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন জলঢাকা উপজেলার গোলনা এলাকার মৃত. মোবারক হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৭০) ও তার বোন আনোয়ারা বেগম (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা নবাবগঞ্জ বাজার থেকে পরিবারের সকলকে নিয়ে মাইক্রেবাসযোগে বগুড়া মোকামতলা মেয়ের বাড়ীতে যাওয়ার জন্য রওয়ানা হয় জহুরুল ইসলাম। অপর দিকে ঢাকা ভাউলাগঞ্জ থেকে ছেড়ে আসা নৈশ কোচ আজিজ ট্রাভেলস ঢাকা মেট্রো-ব ১৪-৮৫৬৬ ডিমলার উদ্দেশ্যে যাওয়ার পথে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি অবিলের বাজার নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২ ভাই বোন নিহত হয় এবং আহত হয় মাইক্রোবাসের অপর ৯ যাত্রী।

আহতরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার মোবারক হোসেন (৩৫), নিহত জহুরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২), জাহাঙ্গীর হোসেন (২৮), সেলিম হোসেন (২৪), শাহানাজ বেগম (৪৫) এবং তার ছেলে নুরুল ইসলামসহ অনেকে।

আহতদেরকে স্থানীয় লোকজন ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দূর্ঘটনার পর থেকে ঘাতক আজিজ ট্রাভেলস এর ড্রাইভার পলাতক আছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশীদ বলেন, নিহত ২ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক আজিজ ট্রাভেলস’র এর নৈশকোচটি জব্দ করে কিশোরগঞ্জ থানায় রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন