২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ অক্টোবর ২০২৩ www.24ghonta.news১৫ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ১৬ রবিউস সানি ১৪৪৫ হিজরি

চট্টগ্রামে বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ । ১১:৫৯ রাত

চট্টগ্রাম নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক সহিংসতার জেরে এ আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খান খলিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে মিনিবাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।

এর আগে রাত সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন