২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ www.24ghonta.news১৬ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ১৭ রবিউস সানি ১৪৪৫ হিজরি

প্রধান বিচারপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ । ১২:০৬ দুপুর

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সৌজন্য সাক্ষাৎ আগামীকাল বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি সঙ্গে ইসির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

যদিও গুঞ্জন আছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আগামীকাল (১ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (২৯ অক্টোবর) ইসির সময় আবেদনের প্রেক্ষিতে এ সময় দেন প্রধান বিচারপতি।

জানা গেছে, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়।

আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের সময় গণনা। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন