২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে ছিনতাইকারীর কবল থেকে বাঁচতে গিয়ে দৌড়, গাড়ির ধাক্কায় মাছ বিক্রেতা নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ । ১০:৫৫ রাত

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোঃ মনা মিয়া নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছে। বুধবার (পহেলা নভেম্বর) রাত ৮ টার সময় উপজেলার পন্হিছিলা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মনা মিয়া সীতাকুণ্ড উত্তর বাজারে মাছের আড়তের মাছ বিক্রেতা বলে জানা গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে। নিহতের বাড়ি মীরসরাই। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে মাছের আড়ত থেকে বাড়ি যাওয়ার পথে পন্হিছিলা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় দৌড়ে পালাতে গিয়ে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, স্থানীয়দের ভাষ্যমতে নিহত মনা মিয়া সম্ভবত সিএনজি করে বাড়ি যাচ্ছিলেন। পন্হিছিলা এলাকায় ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিতে চাইলে সে দৌড় দেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সে ঘটনাস্থলে প্রাণ হারান। আমরা লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি। তার পরিবারকে খবর জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন