২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১৮ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ১৯ রবিউস সানি ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে লরীতে আগুন, ২২৪ জনকে আসামী করে মামলা,আটক ১৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ । ৫:৪০ সন্ধ্যা

সীতাকুণ্ডে অবরোধের দ্বিতীয় দিনে ঢাকামুখী লেনে একটি রডবাহী লরিতে পেট্রল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় ২২৪ জনকে আসামী করে মামলা করেছেন লরিটির সুপারভাইজার মিনার উদ্দিন। এর মধ্যে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ২০০ জনকে আসামি করা হয়। ঘটনার দিন বুধবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এদিকে মামলা পরবর্তীতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পেট্রোল বোমা নিক্ষেপসহ অগ্নিসংযোগে জড়িত ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে।

পরে তাদের সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার আসামীরা বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন। উল্লেখ্য, বুধবার অবরোধের দ্বিতীয় দিনে দুপুরে উপজেলার পন্হিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তরা পেট্রোল বোমা মেরে আগুন ধরিযে দেয় চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর মালিকানাধীন একটি লরিতে। লরিটি রড বোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। মামলা দায়ের এর বিষয়টা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, লরি পুড়িয়ে দেওয়ার ঘটনায় লরির সুপারভাইজার বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ২২৪ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালানো চলছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন