২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ২০ রবিউস সানি ১৪৪৫ হিজরি

আমীর খসরু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ । ১:২০ রাত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালের পর এবার দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান ৮১ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি।

সূত্র জানায়, নাশকতার মামলার আসামি আমীর খসরুকে গ্রেপ্তারে বৃহস্পতিবার তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে ভেতর থেকে ধরে নিয়ে আসা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন