২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ২০ রবিউস সানি ১৪৪৫ হিজরি

টানেলে বেপরোয়া বাস দুমড়ে-মুচড়ে দিল প্রাইভটকার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ । ১১:৪৯ রাত

বেপরোয়া গতিতে গাড়ি চলাতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে মাঝামাঝি অবস্থায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। সর্বোচ্চ গতিসীমা ৬০কি:মি: অধিক গতিতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ ভেঙে গেছে।

শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের সময় টানেলের ভেতরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হালকা আঘত হলেও গুরুতর আহত হয়নি কেউ ।

জানা যায়, নগরের পতেঙ্গা থেকে একটি প্রাইভেটকার আনোয়ারা দিকে যাওয়ার পথে বেপরোয়া গতিতে আসা একটি বাস ওভারটেক করতে গিয়ে কারটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ মুচড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, ‘টানেলের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কোনো ব্যক্তি নিহত ও টানেলের কোন অংশ ক্ষতি হয়নি। বাসের চালক পালিয়ে গেছে। এছাড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন