২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ নভেম্বর ২০২৩ www.24ghonta.news২০ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ২১ রবিউস সানি ১৪৪৫ হিজরি

নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১২৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ । ৮:৪০ সকাল

৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে নেপালে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য, দিল্লির স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

প্রতিষ্ঠানটি এক্স বার্তায় জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন