২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সোলাইমানির পদে নিয়োগ পেলেন ইসমাইল কায়ানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ । ৮:২২ রাত

ইরানের শহীদ জেনারেল কাসেম সোলাইমানির পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি শহীদ হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা কায়ানিকে এই পদে নিয়োগ দিলেন।

সর্বোচ্চ নেতার নিয়োগপত্রে বলা হয়েছে, আইআরজিসি শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেওয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সে শহীদ জেনারেল সোলাইমানির পাশে থেকে গোটা অঞ্চলে সেবা দিয়েছেন।

কুদস ফোর্সের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। সর্বোচ্চ নেতা নয়া কমান্ডার ইসমাইল কায়ানির সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (শুক্রবার) ভোর একটায় ইরাকের বাগদাদ বিমান বন্দরের কাছে আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় জেনারেল সুলাইমানি শাহাদৎবরণ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন