২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ নভেম্বর ২০২৩ www.24ghonta.news২১ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪৫ হিজরি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ । ১০:০৬ সকাল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানবাহিনী প্রধান এবং বর্তমানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৫ নভেম্বর) সকালে তাকে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করে র‌্যাব।

সকালে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আলতাফ হোসেন চৌধুরীকে র‌্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার কথা পরে জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন