২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ নভেম্বর ২০২৩ www.24ghonta.news২২ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪৫ হিজরি

চমেকে মারামারিতে আহত কর্মচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ । ৭:৪১ রাত

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারামারির ঘটনায় আহত এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ২টায় চিকিৎসাধীন অবস্থায় মো. ইলিয়াছ (৪৭) নামের ওই কর্মচারী মারা যান।

নিহত ইলিয়াছ (৪৭) চট্টগ্রাম হাসপাতালের মর্গের অফিস সহায়ক ছিলেন। এর আগে গত রবিবার (৫ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে মর্গের সামনে সহকর্মী সমীর কান্তি দাসের সঙ্গে ইলিয়াছের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইলিয়াসকে ধাক্কা দেন সমীর। এতে মাথায় গুরুতর আঘাত পান ইলিয়াস।

দ্রুত তাকে উদ্ধার করে ভর্তি করা হয় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে। আজ সোমবার বেলা ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াস।

অভিযুক্ত সমীর কান্তি দাসকে আটক করা হয়েছে। সমীর মর্গের পরিচ্ছন্নতাকর্মী। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন