২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ নভেম্বর ২০২৩ www.24ghonta.news২৩ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ২৪ রবিউস সানি ১৪৪৫ হিজরি

সাকিবের বিশ্বকাপ শেষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ । ৩:১৩ বিকাল

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা গেছে, সেই চোটে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বকাপ যাত্রা শেষ। তবে দলের সঙ্গে আজ (মঙ্গলবার) তাকে পুনেতে যেতে দেখা গিয়েছে।

সর্বশেষ গতকাল (সোমবার) লঙ্কানদের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। এরপরও নিজের পূর্ণ বোলিং কোটাই পূরণ করেছিলেন তিনি, যেখানে গুরুত্বপূর্ণ ২ উইকেটও পেয়েছিলেন। এরপর ব্যাট হাতে খেলেছিলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে পাওয়া রিপোর্ট তার বিশ্বকাপ যাত্রা শেষ বলে জানিয়েছে। ফলে আজই দেশে ফিরে আসছেন টাইগার অধিনায়ক।

সাকিব না থাকায় সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে সাকিবের বদলি হিসেবে কাউকে দলে ডাকা হয়নি।

আগামী ১১ নভেম্বর পুনেতে লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন