২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ নভেম্বর ২০২৩ www.24ghonta.news২৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ২৮ রবিউস সানি ১৪৪৫ হিজরি

চট্টগ্রামে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩১ নারী-পুরুষ আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ । ১:৩৫ রাত

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ৩১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৭ জন নারী এবং ১৪ জন পুরুষ।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকার হোটেল রিগ্যাল প্যালেস থেকে তাদের আটক করা হয়।

শনিবার সকালে আটকদের আদালতে পাঠানো হবে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

তিনি বলেন, হোটেল রিগ্যাল প্যালেসে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এসময় ৩১ জন নারী-পুরুষকে আটক করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন