২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে চিকিৎসক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ । ৩:১৬ বিকাল

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ডা. সৈয়দুল ওমাম (২৮) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসে থাকা আরও ৯ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার শাহজাহান চৌধুরীর ছেলে। তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, কক্সবাজার মুখি একটি যাত্রীবাহী মাইক্রোবাস ডুলাহাজারার পাগলির বিল এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ডা. ছৈয়দুল ওমামের মৃত্যু হয়। আহত হয় মাইক্রোবাসের আরও ৯ যাত্রী। নিহত চিকিৎসক সৈয়দুল ওমাম লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা শাহ জব্বারিয়া হাসপাতালে কর্মরত ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চিকিৎসকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে চালক-হেলপার পালিয়ে গেছেন।’

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন