২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রাম ” এর ১৬ বছর পূর্তি উপলক্ষে শনিবার নগরীতে বসবে মিলনমেলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ । ৮:০৪ রাত

চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডবাসীদের প্রাণের সংগঠন ” সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রাম ” এর ১৬ বছর পূর্তি উপলক্ষে ১৮ নভেম্বর (শনিবার) নগরীর এম এম আলী রোডস্থ ( শিল্পকলা একাডেমির পাশে) রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে বিকাল ৫টায় মিলনমেলা ও বর্ণাঢ্য,আয়োজন করা হয়েছে। এ দিন সমিতির এ গৌরবময় দিবসকে ঘিরে

চট্টগ্রাম শহরে রূপ নেবে একখণ্ড সীতাকুণ্ড। বর্ণাঢ্য এ আয়োজনে সীতাকুণ্ডের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ শরিক হবেন। প্রতিবছরের মতো এবারও সমাজের বিভিন্নক্ষেত্রে অবদানের জন্যে ৭ জন ব্যক্তিত্ব ও সীতাকুণ্ড সমিতি পদক- সম্মানে ভূষিত হবে। সীতাকুণ্ডবাসীর এ মিলনমেলায় সমিতির পৃষ্ঠপোষক সদস্য, আজীবন সদস্যদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সভাপতি লায়ন মির্জা আকবর আলী চৌধুরী খোকন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন