২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

টেকনাফে দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ । ৯:৩৫ সকাল

কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের মরিচ্যাঘোনা এলাকার আনোয়ারা বেগম (৫০), তার ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান- ভোররাতে ভারী বর্ষণের কারণে হ্নীলার মরিচ্যাঘোনা এলাকায় বসবাসরত মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে মা-মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের নিহত হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি ওসমান গণি জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়েছি মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা পৌঁছলে বিস্তারিত খবর পাওয়া যাবে।

 

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন