২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ । ১০:২২ রাত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পেপসি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি বলেন, হরতাল সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন