২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

জামালপুরে যমুনা এক্সপ্রেসের তিন বগিতে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ । ১০:২৪ সকাল

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

রাত দেড়টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালহা বিন জসিম জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি তারা। ট্রেনটি রাত ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া বলেন, ঢাকা থেকে দেরি করে যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ীতে প্রবেশ করে। স্টেশনে যাত্রী নামার পরপর ট্রেনে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে সময় ট্রেনে যাত্রী কম ছিল। হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন