বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তাণী বাণিজ্যে অনন্য অবদানের জন্য সবচেয়ে তরুণ বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় রপ্তানি( স্বর্ণ) ট্রফি পেলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান এন.আর.ট্রেড ইন্টারন্যাশন্যালের সত্ত্বাধিকারী মোঃ নুর উদ্দীন রুবেল সিআইপি। গত ৮ নভেম্বর বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপির হাত থেকে তিনি এ পুরষ্কার গ্রহণ করেন। স্বর্ণপদক অর্জন করায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের এ কৃতি সন্তান মোঃ নুর উদ্দিন রুবেলকে সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ দক্ষিণ শীতলপুর জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তার হাতে সন্মামনা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেকান্দর মিয়া, যুগ্ন-সম্পাদক মোঃ ইসমাইল, সদস্য রাসেদ, রুবেল, ইসমাইল,নঈম উদ্দীন, মনির, রাবু, আলাউদ্দিন সাকিব প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ । ১:৫১ দুপুর