২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চমেক হাসপাতাল থেকে দুই দালাল ধরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ । ২:৩৫ দুপুর

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দালালরা হলো- হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার মৃত মফজল আহম্মদের ছেলে রশিদা বেগম (৬০) ও বোয়ালখালীর সারওয়াতলীর বাবুল দে’র ছেলে রয়েল দে (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, গতকাল বিকেলে গাইনি বিভাগের সামনে থেকে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন