২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

সাতকানিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ । ২:৪৭ দুপুর

সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেঁওচিয়ার মাদারবাড়ি ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনমত বৈরাগি ও আরিফ হোসেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, পিকাপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন