২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চমেক হাসপাতালে দালাল আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ । ৩:২৮ বিকাল

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সকালে তাকে আটক করা হয় বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

লায়লা নাসরিন পটিয়ার ডাঙ্গাপাড়া গ্রামের রশিদ আহমদের মেয়ে। তিনি বর্তমানে নগরের বাকলিয়া থানার শান্তিনগরের বঘারবিল এলাকায় থাকেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই নারী। সে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো।

সোমবার সকালে তাকে হাসপাতালের বহির্বিভাগ থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন