২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা- কর্ণফুলী) আসন থেকে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ । ৮:১৩ রাত
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা-কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময়ে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, এম এ কায়ুম শাহ,শওকত ওসমান,ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদ্ওয়ানুল করিম চৌধুরীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন