২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২১ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ৯ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ । ৫:১২ সন্ধ্যা

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দল জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান জড়ো করে খুলনা। মেহেদী হাসান রানা ও রুবেল হোসেনের বোলিং তোপে এদিন দাঁড়াতেই পারেননি খুলনার ব্যাটসম্যানরা। রুবেল ও রানা দুজনই ৩টি করে উইকেট শিকার করেন।

খুলনার পক্ষে ৪০ বলে ৪৮ রান করেন রুশো, যা দলের পক্ষে সর্বোচ্চ। এছাড়া মুশফিকুর রহিম ২৪ বলে ২০ ও রবি ফ্রাইলিঙ্ক ২৩ বলে ১৭ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকী উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৯ রান। সিমন্স ২৮ বলে ৩৬ ও জুনায়েদ ৩৯ বলে ৩৮ রান করে বিদায় নিলে আসেনা গুনারত্নেও কোনো রান না করে সাজঘরে ফেরেন। ইনিংস বড় করতে পারেননি ৭ রান করে আউট হওয়া চ্যাডউইক ওয়ালটনও।

তবে অধিনায়ক ইমরুল কায়েসের ২৭ বলে ৩০ রানের ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই। ৬ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

খুলনার পক্ষে ২টি উইকেট শিকার করেন রবি ফ্রাইলিঙ্ক। এছাড়া আল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

খুলনা টাইগার্স ১২১ (২০ ওভার)
রুশো ৪৮, মুশফিক ২৯, ফ্রাইলিঙ্ক ১৭
রুবেল ১৭/৩, রানা ২৯/৩, উইলিয়ামস ২১/২

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১২৪/৪ (১৮.১ ওভার)
জুনায়েদ ৩৮, সিমন্স ৩৬, ইমরুল ৩০*
ফ্রাইলিঙ্ক ২০/২, মিরাজ ১০/১

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন