২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চমেক হাসপাতাল থেকে ‘দালাল’ আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ । ৪:৩২ বিকাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে শাহাদাত হোসেন সিফাত (১৮) নামে এক দালালকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

শাহাদাত নগরের পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিকের আবদুল হালিমের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মাবুদ গফুর।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন