২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১১ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে আ.লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১১ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ । ১০:০৭ সকাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য এখন পর্যন্ত ১১ জন মনোনয়ন পত্র সংগ্রহের খবর গেছে। প্রত্যেকেই নৌকা০ প্রতীক পেতে দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করছেন। মনোনয়নের ব্যাপারে আশাবাদী তাদের সবাই। তবে, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করবেন বলে জানিয়েছেন তারা। যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান, সিটি কর্পোরেশনের ১০ নং উত্তর কাট্টলী কাউন্সিল ডক্টর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সাবেক পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, সীমা স্টিলের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু, চৌধুরী জিন্নাত আলী, রতেন্দ্র ভট্টাচার্য, শহিদুল হক চৌধুরী এবং মোঃ মহিউদ্দিন।

 

অপরদিকে নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কারণে বিএনপির নেতাদের নির্বাচন নিয়ে সেভাবে মাঠে দেখা যাচ্ছে না। অন্যদিকে, জাতীয় পার্টি থেকে পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দিদারুল কবির দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন