২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডের সাবেক এমপি কাসেম মাস্টারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ । ১০:২৭ সকাল

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের গণমানুষের নেতা হিসেবে খ্যাত সাবেক প্যানেল স্পিকার ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ২৪ নভেম্বর।

তিনি সীতাকুণ্ড সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দু’বারের নির্বাচিত সংসদ সদস্য ছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী নেতা হিসেবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।

৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়ি ফৌজদারহাটস্থ ফকিরহাটে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল, খতমে কোরআন, কবরে পুস্পমাল্য অর্পণ, স্বরণসভা এবং জেয়াফতের আয়োজন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন