২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

রোববার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ । ১১:৪৪ রাত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে৷

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে তিন হাজার ৩৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্য থেকে ৩০০ প্রার্থী বাছাই করতে বৈঠক করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন